কিশোরগঞ্জের কুলিয়ারচরে নির্বাচনী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে আহত যুবলীগ নেতা দেলোয়ার হোসেন মারা গেছেন।
সোমবার দিবাগত রাতে রাজধানী ঢাকার হেলথ কেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।
যুবলীগ নেতা দেলোয়ার হোসেন কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের পশ্চিম গোবরিয়ার মুহাম্মদ ইব্রাহিম মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, তৃতীয় ধাপে কিশোরগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে কুলিয়ারচর উপজেলার ১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাব্বাপাড়া ভোট কেন্দ্রে গোলাগুলি ও সংঘর্ষ হয়। এ সময় প্রতিপক্ষের গুলিতে মাথায় এবং চোখে গুরুতর জখম হন দেলোয়ার হোসেন। তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর অবস্থায় রাজধানী ঢাকার হেল্থ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে কুলিয়ারচর থানার ওসি মো. গোলাম মস্তোফা জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় যুবলীগ নেতা দেলোয়ার হোসেনের মৃত্যুর খবর তারা শুনেছেন। এ ব্যাপারে তদন্ত চলছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051