
সব অনিশ্চয়তা কাটিয়ে শেষ পর্যন্ত নিরাপদে ওমানে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ওমানে ঘূর্ণিঝড় শাহীনের কারণে নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর ঢাকা ছেড়ে যায় দল। গতকাল রোববার রাত দেড়টায় মাহমুদউল্লাহরা রওনা দেন, আজ সোমবার ভোরে তাঁরা ওমানের রাজধানী মাসকাটে পৌঁছেন।
অবশ্য এখনই ওমানে দলের সঙ্গে যোগ দিতে পারছেন না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আইপিএলে খেলা এই দুই তারকা ৯ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন। আর লিটন দাস আগেই ওমানে চলে গেছেন।
ওমানে যাওয়ার আগে গত শনিবার করোনা পরীক্ষা করা হয় ক্রিকেটারদের। পরীক্ষায় সবার ফল নেগেটিভ আসে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী ১৭ অক্টোবর। ওমানে গিয়ে একদিনের রুম কোয়ারেন্টিন শেষে অনুশীলনে নামবে বাংলাদেশ দল। এর পর ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে যাবে লাল-সবুজের দল। সেখানে একদিনের কোয়ারেন্টিন শেষে ১১ অক্টোবর শুরু করবে অনুশীলন। সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ফের ওমানে ফিরে যাবেন মাহমুদউল্লাহরা।
১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে বাংলাদশ দল। এর পর ১৯ অক্টোবর ওমান ও ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির মুখোমুখি হবেন মাহমুদউল্লাহরা।
ওমানে সাফল্য পেলে সুপার টুয়েলভে খেলার সুযোগ পাবে বাংলাদেশ। আগামী ২৩ অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের মূল লড়াই।
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দল
মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, নাঈম শেখ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান, শামীম হোসেন পাটোয়ারী, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
স্ট্যান্ডবাই: রুবেল হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051