নেত্রকোনার দুর্গাপুরে ইউপি নির্বাচনের ফলাফল ঘোষনার পর পুনরায় ১টি কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিতের তারিখ দেয়া হলে তা স্থগিতের আদেশে দুর্গাপুর সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়। বুধবার দুপুরে উচ্চ আদালত থেকে নির্বাচন স্থগিতের নির্দেশে এ মিষ্টি বিতরণ শুরু হয়।
সূত্র জানান,গত ২৮ নভেম্বর সারাদেশের মতো তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে দুর্গাপুর উপজেলার ৭টি ইউনিয়নে অবাদ ও সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ২নং দুর্গাপুর সদর ইউনিয়নে আওয়ামীলীগ এর মো. শাহীনুর আলম সাজু (নৌকা) প্রতিকে ৬৫২৬ ভোট এবং স্বতন্ত্রপ্রার্থী মো. সাদেকুল ইসলাম (আনারস) ৬৮৪৭ ভোট পেয়ে বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
পরবর্তিতে ওই নিবার্চনে ভোট সরঞ্জাম ছিনতাইয়ের ঘটনায় শাহীনুর আলম সাজু সহ অন্যদের বিরুদ্ধে দুর্গাপুর থানায় ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বাদী হয়ে এক মামলা দায়ের করেন। সরকারি ভাবে ফলাফল ঘোষনার পুর্বমুহুর্তে নির্বাচন কমিশন সচিবালয়ের আদেশে গত ১৪ ডিসেম্বর উপজেলা নির্বাচন অফিসার ওই কেন্দ্রে পুনরায় ভোট নেয়া হবে মর্মে এক গণবিজ্ঞপ্তি জারি করেন।
পরবর্তিতে গত ১৯ ডিসেম্বর দেয়া বিজ্ঞপ্তির মোতাবেক আগামী ৩০ ডিসেম্বর মেনকী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুনরায় ভোট গ্রহন হবে মর্মে এক বিজ্ঞপ্তি দেয়া হলে এর বিপরিতে উচ্চ আদালতে রিট করেন স্বতন্ত্র প্রার্থী সাদেকুল ইসলাম। মাহামান্য উচ্চ আদালতের অবকাশ কালীন বেঞ্চ তা আমলে নিয়ে ওই কেন্দ্রের নির্বাচন স্থগিতের আদেশ দেন। এরই প্রেক্ষিতে ওই ইউনিয়নের রিক্সাচালক, সাধারণ শ্রমিক ও খেটে খাওয়া মানুষদের অর্থায়নে বিভিন্ন এলাকায় মিষ্টি বিতরণ করা হয়।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051