ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর কোচবিহারে বিএসএফের সৈন্যদের গুলিতে ভারতীয় এক নাগরিক নিহত হয়েছেন।
গরু পাচারকারী সন্দেহে ওই তরুণকে গুলি করে হত্যা করা হয় বলে এনডিটিভি জানিয়েছে।
তবে নিজ দেশে নাগরিককে হত্যার প্রতিবাদ জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
পুলিশ জানিয়েছে, রোববার রাতে কোচবিহার জেলার তুফানগঞ্জ এলাকার একটি গ্রামে গবাদিপশু পাচারকারীদের ধড়পাকড়ের সময় এক বিএসএফ কর্মী শাহিনুর হককে গুলি করে হত্যা করে।
এ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তারা বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন।
এদিকে ঘটনার পর উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ মঙ্গলবার সকালে ওই গ্রামে গেছেন। মন্ত্রী পিটিআইকে জানিয়েছেন, তিনি বিষয়টি উচ্চতর কর্তৃপক্ষের কাছে তুলে ধরবেন।
তিনি বলেছেন, গবাদি পশু পাচারকারী ছিল এই সন্দেহের ভিত্তিতে কাউকে মেরে ফেলতে পারে না বিএসএফ। যদি কোনো ব্যক্তি হাতেনাতে ধরা পড়ে তবে আপনারা পদক্ষেপ নেন। কেবল সন্দেহের ভিত্তিতে কাউকে গুলি করতে পারেন না। বিষয়টি আমরা উচ্চতর কর্তৃপক্ষের কাছে তুলে ধরব।
‘এটা অমানবিক। আগেভাগেই আপনি কাউকে খুন করে ফেলবেন এবং তারপরে অভিযোগ করবেন যে সে গবাদিপশু পাচারকারী, এ হতে পারে না,’ বলেন মন্ত্রী।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051