1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নিজ ঘর থেকে সাবেক বিজিবি সদস্যের লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২০ ২:১৪ pm

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিজ ঘর থেকে রফিকুল ইসলাম (৯০) নামে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামের দক্ষিণ পাড়ার তিন সন্তানের বাবা অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য সুবেদার রফিকুল ইসলাম ৩২ বছর আগে চাকরি থেকে অবসর নেন। পারিবারিক ও আর্থিক সমস্যায় ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার নিজ ঘরে ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। তার স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে আছে।

নবীনগর থানার এসআই মনির হোসেন জানান, প্রাথমিক সুরুতহাল রিপোর্টে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট আসার পরে জানা যাবে হত্যা নাকি আত্মহত্যা।

রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর জানান, বেশ কিছুদিন যাবৎ মানসিক চাপে ছিলো রফিকুল ইসলাম। তার চাচাতো ভাইয়ের কাছ থেকে একটি জায়গা কিনে দলিল করার বিষয় নিয়ে আমার সাথে কথা বলেছিলো। অভাব অনটনের মধ্যে চলছিল তার সংসার, তখন তাকে খুব চিন্তিত দেখেছি। হয়তো সে সব কারণ থেকে আত্মহত্যা করে থাকতে পারে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ