1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নিজ কক্ষ থেকে কলেজছাত্রের লাশ উদ্ধার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১২ জানুয়ারী, ২০২২ ১১:৪৭ pm

চট্টগ্রামে তাসফির রশিদ (১৭) নামে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (১২ জানুয়ারি) বিকালে কোতোয়ালি থানাধীন ফাস্ট লেনের বাসায় এ ঘটনা ঘটে।

তাসফির রশিদ ওই এলাকার তানভির রশিদের ছেলে। সে কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি মো. নেজাম উদ্দিন। নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, বাসায় ফ্যানের সঙ্গে ঝুলে তাসফির রশিদ আত্মহত্যা করেছে। ওই সময় সে বাসার নিজ কক্ষে ছিল। পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, কী কারণে ওই ছাত্র আত্মহত্যা করেছে তা জানা যায়নি। লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের বুঝিয়ে দেওয়া হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ