1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নিজের মাকে মেরে হাসপাতালে পাঠিয়েছিলেন নোবেল: সালসাবিল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ মে, ২০২৩ ১০:০২ am

সারেগামাপা বাংলাখ্যাত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে ডিভোর্স দেওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে নিশ্চিত করেছেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ। সঙ্গে ডিভোর্স দেওয়ার কারণও জানিয়েছেন। এবার সাবেক স্বামী সম্পর্কে বিস্ফোরকমূলক তথ্য দিলেন সালসাবিল। জানালেন, এর আগে একবার নিজের মাকে মেরে হাসপাতালে পাঠিয়েছিলেন নোবেল।

নোবেলকে শোধরানোর জন্য কোনো চেষ্টা করা হয়েছিল কিনা, একটি সংবাদমাধ্যমের এমন প্রশ্নের জবাবে সালসাবিল বলেন, শুধু আমিই না। তার পরিবার পর্যন্ত তাকে শোধরানোর চেষ্টা করেছে।

তিনি বলেন, সে সবাইকে মারধর করত। তার মা-বাবা পর্যন্ত মার খেয়েছে তার হাতে। রাজধানীর নিকেতনের বাসায় থাকতে নিজ মাকে মেরে এমন অবস্থা করেছিল যে, অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নিতে হয়েছিল।

সালসাবিল বলেন, আসলে যিনি মাদক নেন, তাকে আগে সিদ্ধান্ত নিতে হয়— আমি মাদক ছাড়ব কিনা। যদি সে মাদক ছাড়তে চায়, তবেই সেটি সম্ভব।

তিনি জানান, পরিবারের সদস্যদের সঙ্গে নোবেলের সম্পর্ক ভালো না। তাদের বিয়ের সময় ভালো ছিল। কিন্তু যখন সে মাদকাসক্ত হয়ে পড়ে এবং সবাইকে মারধর শুরু করে, সেই সময় থেকে খারাপ হয়ে যায় বলেও জানান সালসাবিল।

তিনি বলেন, নোবেলের বাবা আমাকে বলে দিয়েছেন, কেউ যদি কখনো নোবেল ও তার বাবা সম্পর্কে জানতে চায়, তখন যেন আমি বলি, তার বাবা ত্যাজ্যপুত্র করেছেন নোবেলকে।

এর আগে বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৩ মিনিটে ফেসবুকে এক স্ট্যাটাসে নোবেলকে চূড়ান্তভাবে ডিভোর্স দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন সালসাবিল। সেখানে তিনি জানান, মাদক না ছাড়ার জন্য তিনি ডিভোর্স দিয়েছেন নোবেলকে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ