বরিশালের গৌরনদীতে নিজের তৈরি ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কবির হাওলাদার (৫২) নামে এক কৃষক মারা গেছেন। শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের পূর্ব ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। কবির হাওলাদার ওই গ্রামের মৃত ইয়াসিন হাওলাদারের ছেলে।
মৃত কবিরের ছোট ভাই কালাম হাওলাদার জানান, তার বড় ভাই চার সন্তানের পিতা। বাড়ির পাশে ৪০ শতাংশ জমির ইরি-বোরো ধান খেতে ইঁদুরের উপদ্রব দেখা দেয়। প্রতি রাতে ইঁদুরে ভাইয়ের বোরো ধান খেতের ধানের গাছ কেটে ফেলে। তাই ইঁদুর মারার জন্য কবির তার বসতঘর থেকে বৈদ্যুতিক তার দিয়ে লাইন নিয়ে শনিবার সন্ধ্যা ৭টার দিকে বোরো ধান খেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদ পাতেন। রাত সাড়ে ৭টার দিকে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। লাইন চেক করার সময় রাত পৌনে ৮টার দিকে অসাবধানতাবশত ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। রাত ৮টার দিকে বোর ধান খেত থেকে কবিরের লাশ উদ্ধার করে বাড়িতে আনা হয়।
গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, খবর পেয়ে থানার এসআই মো. কামাল হোসেনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া কৃষক কবির হাওলাদারের লাশ দাফনের জন্য স্বজনদের অনুমতি দেওয়া হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051