1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নিখোঁজ মেয়রপ্রার্থীর সন্ধান পাওয়া গেছে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১ ১১:২০ am

মাদারীপুরের কালকিনি উপজেলায় স্বতন্ত্র মেয়রপ্রার্থী মসিউর রহমান সবুজের অবশেষে সন্ধান মিলেছে।শনিবার রাতেই তিনি নিজ বাড়িতে ফেরেন। এতে করে তার কর্মী-সমর্থকদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

এর আগে বিকালে উপজেলার পালপাড়া এলাকা থেকে সবুজকে তুলে নেওয়া হয়। ওসির গাড়িতে মাদারীপুর পুলিশ সুপারের কার্যালয় যাওয়ার পরেই নিখোঁজ হয় ওই প্রার্থী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বিকাল ৫টার দিকে কালকিনি পৌর এলাকার পালপাড়ায় সমর্থকদের নিয়ে গণসংযোগে নামেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী মসিউর রহমান সবুজ (প্রতীক নারিকেলগাছ)।

হঠাৎ কালকিনি থানার ওসি নাছিরউদ্দিন মৃধা তাকে ডেকে তার সরকারি গাড়িতে তোলেন। পরে ওসি সবুজকে নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়ার পর থেকেই নিখোঁজ হন সবুজ।

নিখোঁজ স্বতন্ত্র প্রার্থীর চাচতো ভাই রমিজ হাওলাদার বলেন, বিনাকারণে আমার ভাইকে তুলে নেওয়া হয়। এর পর থেকেই তার নম্বর বন্ধ পাওয়া যায়। ওসির কাছে জিজ্ঞাসা করলে তিনি জানান, ভাই (সবুজ) নাকি ঢাকায় গেছে। কিন্তু আমার ভাই নির্বাচন রেখে ঢাকায় কেন যাবে? আর সেটি পুলিশের গাড়িতে চড়ে কেন?

পরে সন্ধ্যায় সবুজের মুক্তির চেয়ে তার সমর্থকরা বিক্ষোভ মিছিল বের করে থানা ঘেরাও করে। এ সময় আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা একটি নৌকার মিছিল বের করে।

পরে দুপক্ষই মুখোমুখি হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের প্রায় অর্ধশতাধিক লোকজন আহত হন।

কালকিনি থানার ওসি নাছিরউদ্দিন মৃধা মোবাইল ফোনে বলেন, সবুজ নিজে তার ব্যক্তিগত কাজে হঠাৎ ঢাকায় যাবেন। আমি মাদারীপুরে যাচ্ছিলাম, তাই তিনি আমার গাড়িতে চড়ে মাদারীপুর গেছেন। এর পর তিনি কোথায় গেছেন, তা আমি জানি না। রাতে তিনি বাড়ি ফিরেছেন।

নৌকার প্রার্থী এসএম হানিফ মোবাইল ফোনে বলেন, নির্বাচনের আগে এমন হামলা, অগ্নিসংযোগ, মারপিট একদম কাম্য নয়। সন্ধ্যায় আমার পার্টি অফিসে মিটিং ছিল। তখন আমার সমর্থকরা নৌকা নৌকা বলে মিছিল নিয়ে এলে প্রতিপক্ষ তাদের লক্ষ্য করে হামলা চালায়। প্রতিপক্ষের হামলায় আমার ১৫ কর্মী হাসপাতালে ভর্তি।

স্বতন্ত্র মেয়রপ্রার্থী মশিউর রহমান সবুজ বলেন, আমি বাড়ি ফিরেছি। বিস্তারিত পরে জানাব।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ