বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার দুইদিন পর আমিনবাজারে নদী থেকে ভাসমান অবস্থায় গৃহবধূ নাছরিন আক্তারের (২৬) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
শুক্রবার (৬ মে) রাত ৮টার দিকে আমিনবাজারের তুরাগ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে, বুধবার (৪ মে) গাবতলীর বড় বাজার এলাকা থেকে নিখোঁজ হন নাছরিন।
নাছরিন মাদারীপুর জেলার আলীপুর থানার উদিমপুর গ্রামের মৃত হারুণ মুন্সির মেয়ে। নাছরিনের বাবা রাজধানীর গাবতলীর বড় বাজার এলাকায় বাড়ি করেছেন সেখানেই থাকেন তারা। আর শ্বশুর বাড়িও গাবতলীর বর্ধন বাড়ি এলাকায়, সেখানে স্বামীর সঙ্গে থাকতেন নাছরিন।
আমিনবাজার নৌ থানার পরিদর্শক (ওসি) শাহিদুল ইসলাম সরদার বলেন, স্থানীয়রা নদীতে মরদেহ ভাসতে দেখে আমাদের খবর দেয়। পরে আমরা নিহতের মরদেহ উদ্ধারে করি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরোয়ার্দী মেডিক্যাল কলেজে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, গত ৪ মে সকালে গাবতলীর বড় বাজার এলাকার বাবার বাড়ি থেকে রিকশায় করে শ্বশুর বাড়িতে যাওয়ার পথে নিখোঁজ হন নাছরিন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051