পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ পর্যটক ফিরোজ শিকদারের (২৭) সন্ধান মিলেছে। নিখোঁজের ঠিক সাতদিন পর আজ শনিবার দুপুরে তিনি নিজেই ভারত থেকে বাড়িতে পরিবারের কাছে ফোন দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফিরোজের তার বড় ভাই মাসুম শিকদার।
মাসুম বলেন, ‘আজ দুপুরে ফিরোজ আমাকে ফোন করেছে। সে বর্তমানে ভারতের চেন্নাইয়ে আছে। আমাদের জানিয়েছে, সৈকতে গোসলে নামার পর ঢেউয়ের স্রোতে গভীর সাগরে ভেসে গিয়েছিল। পরে সাগরে একটি কলাগাছে ২৪ ঘণ্টা ভাসার পর ভারতীয় জেলেরা তাকে উদ্ধার করে এবং চেন্নাই নিয়ে যায়’।
তিনি আরো বলেন, ‘ফিরোজ বর্তমানে ভারতীয় প্রশাসনের জিম্মায় চিকিৎসাধীন। আমরা তার সঙ্গে আবার কথা বলার চেষ্টা করছি’।
কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী সুপার আবদুল খালেক বলেন, ছোট ভাইয়ের সন্ধান পেয়ে মাসুম বিষয়টি আমাদের জানিয়েছেন। আমরাও খোঁজ নিয়ে দেখছি। বিস্তারিত পরে জানা যাবে।
প্রসঙ্গত, গত ২৭ মে দুপুরে বন্ধুদের সঙ্গে সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হন ফিরোজ। তিনি পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের মিলন শিকদারের ছেলে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051