রংপুরে নিখোঁজ আ'লীগ নেতার ৮ দিনেও সন্ধান মেলেনিরংপুরে নিখোঁজ আ'লীগ নেতার ৮ দিনেও সন্ধান মেলেনি
রংপুরের প্রবীণ আওয়ামী লীগ নেতা ছাদেক আলী (৮০) নিখোঁজের আট দিন অতিবাহিত হলেও খোঁজ মিলেনি। তিনি গত একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে গিয়ে নিখোঁজ হন। তাকে স্ব-শরীরে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও এলাকাবাসী।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর প্রেসক্লাব চত্বরে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যলয়ে গিয়ে স্মারক লিপি দেন এলাকাবাসী।
এসময় অবিলম্বে প্রবীণ এই আ'লীগ নেতাকে সুস্থ অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু তুষার কান্তি মন্ডল ও সহ-সভাপতি অ্যাডভোকেট দিলশান ইসলাম মুকুলসহ এলাকাবাসী। এদিকে রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আক্তারুজ্জামান প্রধান বলেন, বিষয়টিকে আমরা গুরুত্ব সহকারে দেখছি।
গত রোববার (২০ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে রংপুর শহীদ মিনারে ফুল দেয়ার জন্য বাড়ি থেকে বের হন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা ও দর্শনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছাদেক আলী। এরপর তিনি আর বাসায় ফেরেননি। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো খোঁজ না পেয়ে তাজহাট থানায় সোমবার (২১ ফেব্রুয়ারি) একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার ছেলে মেহেদী হাসান।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051