গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে নিখোঁজের ৫ দিন পর ধান ক্ষেত থেকে শিশু আব্দুল্লাহ ওরফে বাইজিদ (৪) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৩ মে) বিকেলে উপজেলার মনোহরপুর ইউপির তালুক ঘোড়াবান্ধা (বালুখোলা) গ্রামের ধান ক্ষেতে থেকে পুলিশ শিশু বাইজিদের লাশ উদ্ধার করে। শিশুটির বাড়ির পাঁচশত গজ সামনে একটি ধান ক্ষেতে শিশুটির মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে দ্রæত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ধা ৬টা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালায়।।
এরআগে সোমবার (৮ মে) দুপুর আড়াইটা দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় শিশুটি। বায়েজিদ বালুখোলা গ্রামের সৌদি প্রবাসী তাহারুল ইসলামের ছেলে।
এঘটনার পরদিন মঙ্গলবার (৯ মে) শিশুটির মা রাহেনা বেগম বাইজিদের সন্ধানে পলাশবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরী করেন। পাশাপাশি শিশু বাইজিদকে ফিরে পেতে তালুক ঘোড়াবান্ধা গ্রামসহ আশপাশের কয়েকটি ইউনিয়নে মাইকিং করা হয়েছে। শিশু বাইজিদকে খুঁজে না পেয়ে দিশেহারা হয়ে পড়ে তার পরিবার।
সে সময় শিশুটির পরিবার জানায়, সোমবার আড়াইটার দিকে বাড়ির পাশে খেলতে যায় শিশু বাইজিদ। এরপর সে আর বাড়িতে ফিরে না আসায় আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানগুলোতে খুঁজেও তাকে পাওয়া যায়নি। বিষয়টি হরিনাবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হয়। পরে রাতে পুলিশ এসে সম্ভাব্য স্থানগুলোতে খুঁজে দেখে। এ ঘটনায় দুপুরে গিয়ে পলাশবাড়ী থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051