ময়মনসিংহের নান্দাইলে নিখোঁজের চারদিনের পর পুকুরে ভেসে উঠলো আরাফাত রহমান (৫) নামের এক শিশুর মরদেহ। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গাংগাইল ইউনিয়নের সুরাশ্রম গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত রহমান ওই এলাকা ফজলুর রহমানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে আরাফাত নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখোঁজি করেও তার কোন খোঁজ পাওয়া যায়নি। শুক্রবার পুকুরে আরাফাতের মরদেহ ভেসে থাকতে দেখে চিৎকার করেন স্থানীয় এক বাসিন্দা। পরে বাড়ির অন্যরা এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, নিহতের পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য দেওয়া হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051