রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ চলছে। উভয়পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে সেখানে ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঁচ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত ১২টার দিকে উত্তপ্ত এ পরিস্থিতির সৃষ্টি হয়। সংঘর্ষের কারণ এখনও জানা যায়নি। স্থানীয় সূত্র এই সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, উভয়পক্ষের সংঘর্ষ চলছে। ঘটনার জেরে মিরপুর রোডের যান চলাচল বন্ধ রয়েছে। চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এখন পর্যন্ত পাঁচ রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে বলেও জানান তিনি।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051