আরব আমিরাতের দুবাইয়ে চলছে ‘দুবাই এক্সপো’ মেলা। যেখানে বিশ্বের ১৯২টি দেশ অংশ নিয়েছে। দেশগুলো মেলাটিতে তাদের সংস্কৃতি, উৎপাদিত পণ্য, বিভিন্ন অর্জন বিশ্ববাসীর কাছে তুলে ধরছে।
মেলাটিতে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানও অংশ নিয়েছে। ইরান বিশ্বব্যাপী পরিচিত তাদের নিউক্লিয়ার শক্তির কারণে। দেশটির বিজ্ঞানীরা নিউক্লিয়ার অস্ত্র তৈরি করে বিশ্বকে আতঙ্কে রাখে। তাছাড়া মহাকাশ ও চিকিৎসাক্ষেত্রেও তারা সাফল্যের ছাপ রেখেছে।
কিন্তু দুবাই এক্সপোতে ইরানের এসব অর্জনের কোন কিছু তুলে ধরেনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তার বদলে ইরানের প্যাভিলিয়নেরে প্রদর্শনীস্থানে রাখা হয়েছে পেস্তা বাদাম, মাছের ডিম ও তাদের বিখ্যাত সোহান মিষ্টি। এটি জানার পর ইরানের সাধারণ জনগণ বেশ ক্ষিপ্ত হয়। তারা ইরানকে প্রতিনিধিত্ব করা প্যাভিলিয়নের মহাব্যবস্থাপক হাসান জামিনিকে বহিষ্কার করার দাবি জানান। এ দাবির মুখে ইরানের বাণিজ্যমন্ত্রী হাসান জামিনিকে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন।
হাসান জামিনি অবশ্য নিজের পক্ষেই সাফাই গেয়েছিলেন। তিনি দাবি করেছিলেন দুবাই এক্সপো হলো সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার মেলা। নিউক্লিয়ার বা অন্য অর্জনগুলো অন্য কোথাও দেখানো উচিত।
তবে নিজের সাফাই গাইলেও শেষ রক্ষা হয়নি তার। ইরানকে ঠিকমতো বিশ্বের কাছে তুলে ধরতে ব্যর্থ হওয়ায় তাকে মেলার মাঝপথেই দায়িত্ব হারাতে হলো।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051