যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ইউএসবিসিসিআই) উদ্যেগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ১০ জন নারীকে উদ্যোক্তাকে পুরস্কার প্রদান করা হয়েছে।
প্রথমবারের মতো ইএন্ডএফ কমার্স বিজনেস সামিট ও নারী উদ্যোক্তা পুরস্কার প্রদান অনুষ্ঠান স্থানীয় লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত হয়।
শেহলা ইফতেখার ও চেম্বারের পরিচালক শেখ ফরহাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আয়োজক সংগঠনের প্রধান নির্বাহী ও প্রেসিডেন্ট লিটন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্ক স্টেট সিনেটর লুইস আর. সেপুলভেদা, নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড আই. ওয়েপ্রিন, নিউ ইয়র্ক স্টেট এসেম্বলিওমেন জেনিফার রাজকুমার, নিউ ইয়র্ক স্টেট এসেম্বলিওমেন মাইকেল সি. সোলেজ, মোফাজ্জল হোসেন ডেমোক্রেট ডিস্টিক লিডার, ৩৮ এসেম্বলি ডিস্টিক এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশের ওয়াশিংটন ডি.সি দূতাবাসের ইকনোমিক মিনিস্টার মেহদী হাসান ও নিউ ইয়র্কের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম নাজমুল হাসান।
নারীর ক্ষমতায়নের প্রতি সমর্থন জানিয়ে প্রতিবছর ১৯ নভেম্বরকে নারী উদ্যেক্তা দিবস বা উইম্যান এন্টারপ্রেনিউরশিপ ডে হিসেবে ঘোষণা দিয়েছে জাতিসংঘ। এরই অংশ হিসেবে ২০ নভেম্বর যুক্তরাষ্ট্রে বসবাসকারী ১০ নারী উদ্যেক্তাকে সম্মাননা জানায় ইউএসবিসিসিআই।
সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন- মুশরাথ শাহীন, নওশীন নাহরীন মৌ, আমিনা রহমান, সুমনা রিমি, শেহলা ইফতেখার, লাকি খান, লাকি খান, এলিজাবেথ বক্স ও রাজিয়া হ্যাপী।
স্বাগত বক্তব্যে ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (ইউএসবিসিসিআই) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী মো. লিটন আহমেদ বলেন, আমরা সবাই এখানে জড়ো হয়েছি এই অঞ্চলে এবং এর বাইরেও নারী উদ্যোক্তা দিবসের অর্জন উদযাপন করতে।
সামিটে নতুন উদ্যোক্তারা তাদের কর্মজীবন এবং ব্যক্তিগত লক্ষ্য অর্জনে কিভাবে কাজ করেছে তা বিভিন্ন শ্রোতাদের জন্য একটি ইন্টারেক্টিভ পদ্ধতিতে প্রশিক্ষণ এবং তথ্য গ্রহণ করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে। আজকের ইভেন্টে অংশগ্রহণকারীদের নানান পেশাদারদের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছে এবং তাদের সফল হওয়ার জন্য প্রয়োজনীয় বিষয়গুলির নিয়ে আলোচনা করারও সুযোগ পেয়েছে।
এই সামিট নতুন নারী উদ্যোক্তাদের তাদের পরবর্তী পরামর্শদাতা, বন্ধু এবং ক্লায়েন্টদের সঙ্গে সংযুক্ত করবে। বিশ্বের শতাধিক দেশের সঙ্গে এ বছরের ২০ নভেম্বর নিউ ইয়র্কে ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির(ইউএসবিসিসিআই) উদ্যোগে উদযাপন করা হয় 'নারী উদ্যোক্তা দিবস-২০২১'।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051