1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নিউইয়র্কে আ’লীগের প্রতিষ্ঠাবাষির্কী উপলক্ষে নানা আয়োজন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুন, ২০২১ ২:০৩ am

বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবাষির্কী পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার। স্থানীয় সময় রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আলোচনা সভা ছাড়াও ছিল সাংস্কৃতিক পরিবেশনা। আওয়ামী লীগ নেতা ড. প্রদীপ রঞ্জন করের সভাপতিত্বে এবং মোহাম্মদ আলী সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, সাবেক বিটিভি প্রযোজন বেলাল বেগ, মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, কবি সালেহা ইসলাম ও সাবেক ছাত্র নেতা আব্দুল লতিফ বিশ্বাস।
বক্তরা বলেন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন স্বাধীনতার পর সাড়ে তিন বছর বঙ্গবন্ধুর নেতৃত্ব বাংলাদেশ যখন অর্থনৈতিক মুক্তির পথে এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই কুচক্রী মহল তথা স্বাধীনতা বিরোধীচক্র ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেন।

জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে সংগঠনটিকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা চালানো হয়। স্বৈরাচার, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ১৯৯০ সালের গণঅভ্যুথান, অপশক্তিবিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় শেখ হাসিনা ১৯৯৬ সালের সরকার গঠন করে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখেন।

২০০৮ সালে পুনরায় সরকার গঠন করে ‘ভিশন ২০২১’-এর আলোকে মধ্যম আয়ের সুখী-সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখান। ২০১৪ সালে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ‘ভিশন ২০৪১’-এর আলোকে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ, আধুনিক বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় অন্যদের মধ্য বক্তব্য দেন- ফারুক হোসেন, বখতিয়ার আহমেদ, খান শওকত, খোরশেদ বাবুল, হাকিকুল ইসলাম খোকন, মঞ্জুর চৌধুরী, কায়কোবাদ খান, ছাদেকুজ্জামান পান্না ও টি মোল্লা প্রমুখ।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান, মুক্তিযোদ্ধা তাজুল ইমাম ও জলি কর। শিল্পীদের তবলায় সঙ্গত করেন তপন মোদক।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ