1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নিউইয়র্কের ঐতিহাসিক গির্জায় ভয়াবহ আগুন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০ ১০:০৩ am

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটন এলাকার ইস্ট ভিলেজে অবস্থিত ঐতিহাসিক একটি গির্জা অগ্নিকাণ্ডে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

উনিশ শতকে নির্মিত কলেজিয়েট গির্জাটিতে স্থানীয় সময় শনিবার ভোরে আগুন লাগে। খবর নিউইয়র্ক টাইমসের।

গির্জার পাশের একটি পাঁচতলা খালি ভবন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা দ্রুত গির্জায় ছড়িয়ে পড়ে।

নিউইয়র্ক শহরের দমকল বিভাগের সহকারীপ্রধান জন হজেন্স বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। এতে চারজন সামান্য আহত হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানা গেছে।

১৮৯২ সালে গির্জাটি নির্মিত হয়। নিউইয়র্কের মেয়র বিল ডে ব্ল্যাসিও টুইটার পোস্টে বলেন, গির্জায় অগ্নিকাণ্ডের ঘটনা হৃদয়বিদারক। তবে এ গির্জা পুনঃনির্মাণের জন্য যা কিছু সম্ভব আমরা তার সবই করব।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ