প্রায় টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে চিত্রনায়ক ইমন র্যাব সদরদফতর থেকে বের হয়েছেন। মঙ্গলবার (৭ ডিসেম্বর) রাত ১১ টা ১৫ মিনিটে কুর্মিটোলায় অবস্থিত র্যাব সদরদফতর থেকে বের হয়ে যান।
র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সাম্প্রতিক ভাইরাল অডিও ক্লিপ ফাঁসের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য র্যাব সদর দফতরে চিত্রনায়ক ইমনকে ডেকে নিয়ে আসা হয়। বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ শেষে রাত ১১ টা ১৫ মিনিটে তিনি র্যাব সদরদফতর থেকে চলে যান।
তাকে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ভাইরাল হওয়া অডিওটি কিভাবে ফাঁস হলো মুলত সেই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়৷
এর আগে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫ টার পর ইমন র্যাব সদর দফতরে গিয়েছিলেন। তারপর থেকে শুরু হয় জিজ্ঞাসাবাদ।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051