
রাজধানীর মিন্টো রোডে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এনসিপির তৃণমূল নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, তার সঙ্গে ছিলেন অন্য শীর্ষ নেতারা। ছবি: রাইজিংবিডি
জামায়াতে ইসলামীর নেতৃত্বে চলমান যুগপৎ আন্দোলনে কেন নেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সে বিষয়ে একটি পরিষ্কার ব্যাখ্যা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
দুই দিন ধরে নানা গুঞ্জনের মধ্যে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নাহিদ ইসলাম সাফ জানিয়ে দিলেন, দুই কক্ষের সংসদ তারা চান; তবে নিম্নকক্ষে পিআর পদ্ধতি চান না।