নাশকতার মামলায় ঝিনাইদহ জেলা বিএনপি ও অঙ্গসংঠনের ১২ নেতাকে জামিন মন্জুর না করে জেল হাজতে পাঠিয়েছে ঝিনাইদহ সদর আমলী আদলতের বিচারক। সোমবার দুপুরে জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ঝিনাইদহ সদর আমলী আদলতের বিচারক ফারুক আজমের আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন প্রার্থনা করেন। এ সময় বিজ্ঞ আদালত তাদের জামিন বাতিল করে ঝিনইদহ জেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পু, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, জেলা স্বে”ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুল, সাধারন সম্পাদক রেজাউল ইসলাম, জেলা ছাত্র দলের সহ-সভাপতি ইমরান হোসেন, সাধারন সম্পাদক মুশফিকুর রহমান মানিক, মিলন ও বখতিয়ার মাহমুদকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন। ঝিনাইদহ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস খবর নিশ্চত করে জানান, জেলা বিএনপির ও অঙ্গসংঠনের ১২ নেতাকর্মীর নামে গায়েবী মামলা হয়। সেই মামলায় হাই কোট থেকে জামিনে ছিলেন তারা। নিন্ম আদালতে জামিনের জন্য হাজির হলে ঝিনাইদহ সদর আমলী আদালতের বিচারক তাদের জামিন মন্জুর না করে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051