উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দিবাগত মধ্যরাতে মহানগরের সদর থানার দেশিপাড়া এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। আনুমানিক ২৮ বছরের ওই নারী এবং চার বছরের মেয়ে শিশুটির পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সৈয়দ রাফিউল করিম বলেন, দেশিপাড়া এলাকায় এক নারী ও শিশু গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে মধ্যরাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। নিহত দুই জনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শিশুটির গলার সামনের দিকে এবং মহিলার গলার দু’পাশ দিয়ে কাটা রয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, ধারণা করা হচ্ছে, শিশুসহ ওই নারীকে অন্য কোথাও গলা কেটে হত্যার পর দুর্বৃত্তরা লাশ ফেলে রেখে গেছে। নিহত নারীর পরনে মেরুন রঙয়ের বোরকা ও শিশুটির গায়ে কালো রঙয়ের জামা রয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051