ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলায় বাড়িঘর ভাঙচুর করে মালামাল লুটের অভিযোগে স্থানীয় নারী ইউপি সদস্য ইয়াসমিন আক্তার মুন্নি ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মরত বিউটিশিয়ান চন্দ্রিমা রিমুসহ ২২ জনের নামে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) সকাল আটটার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের নৈকাঠি বাজার সংলগ্ন এলাকায় মো. শহিদুল ইসলাম হাওলাদারের বাড়িতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে জাহাঙ্গীর, নুরুজ্জামান ও জুয়েল নামে তিন জনকে আটক করে। পরে এ ঘটনায় মো. শহিদুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে কর্মরত বিউটিশিয়ান চন্দ্রিমা রিমুর নেতৃত্বে রাজাপুর সদর ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য নাজমা ইয়াসমিন মুন্নি ও বাবুর্চি নবাব হোসেনের সহায়তায় এক থেকে দেড়শত ভাড়াটিয়া লোক হাতে দেশীয় অস্ত্র নিয়ে শহীদের বাড়িতে হামলা করেন। এ সময় শহীদ, তার স্ত্রী রুমিছা আক্তার ও শাশুড়ি মজিদা বেগমকে মারধর করে দড়ি দিয়ে বেঁধে রাখের তারা। হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর করে ঘরে থাকা মূল্যবান মালামাল লুট করে পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়। পরে থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় চন্দ্রিমা রিমু ও নারী ইউপি সদস্য মুন্নিসহ ২২ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051