ঢাকার সাভারে দুই নারীসহ ৮ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে ১১৪৭ পিস ইয়াবা ও ২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
বুধবার (৩০ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এরআগে মঙ্গলবার (২৯ জুন) রাতে সাভারের আনন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মানিকগঞ্জের বিপ্লব হোসেন (৩৮), মোছা. রোকেয়া (৩৬), মো. রাকিব হাসান (৩০), ঢাকা জেলার মো. সানোয়ার হোসেন (৩৬), আরিফুর রহমান (২৮), সিরাজগঞ্জ জেলার মো. জহির ইসলাম (৩৮), মাদারীপুরের মোছা. মহি আক্তার (২৮) ও গোপালগঞ্জের মো. ওমর সরদার (৩২)।
লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, আটক আসামিরা প্রাথমিকভাবে মাদক বিক্রির কথা স্বীকার করে। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলো। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051