সাভারের আশুলিয়ায় পৃথক স্থানে নারীসহ দু’জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জুন) দুপুরে আশুলিয়ার শিমুলিয়া ও রাতে শ্রীপুর এলাকা থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- টাঙ্গাইল জেলার কালিহাতী থানার কুমলি উত্তরপাড়া গ্রামের সানোয়ার হোসেনের মেয়ে তানিয়া আক্তার সেতু (১৯)। তিনি স্বামী নূর ইসলামের সঙ্গে শিমুলিয়ার পূর্ব কলতাসুতি এলাকায় থাকতেন। অন্যজন রংপুর জেলার গংগাচড়া থানার গান্নার এলাকার রজব সরকারের ছেলে রাব্বানী (৩৫)। তিনি পরিবার নিয়ে ভাড়া বাসায় থেকে শ্রীপুর পাইকারি মার্কেটে কাপড়ের ব্যবসা করতেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়ার শ্রীপুর হাসান কলোনি এলাকার আজাহার ভিলার একটি কক্ষ থেকে রাব্বানীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুরে শিমুলিয়া ইউনিয়নের পূর্ব কলতাসুতি এলাকার আব্দুর রহমানের বাড়ির একটি কক্ষের দরজার ভেঙে তানিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরির্দশক (এসআই) ইউনুস আলী বলেন, খবর পেয়ে পৃথক ঘটনাস্থল থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দু'টি ঢাকার সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051