ঝিনাইদহ সদর উপজেলার বৈডাঙ্গা বাজারে এক যুবতী নারীর সাথে ফূর্তি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে গণধোলাই খেয়েছে রাসেল নামে এক বখাটে। অবশেষে তাকে বিয়ের পীড়িতে বসতে হয়েছে। বখাটে রাসেল সাগান্না ইউনিয়নের সাহেবনগর গ্রামের মাদক ব্যবসায়ী আলী আহম্মদের ছেলে।
স্থানীয় ইউপি মেম্বর আমিনুর রহমান সরকার খবরের সত্যতা স্বীকার করে জানান, ঈদের দিন যখন সবাই কোরবানী নিয়ে ব্যাস্ত তখন রাসেল বৈডাঙ্গা বাজারের পাশেই লাল্টুর বাড়িতে ঢুকে অসামাজিক কাজে লিপ্ত হয়। খবর পেয়ে এলাকার মানুষ হাতেনাতে রাসেলকে ধরে গণধোলাই দিয়ে ওই মেয়ের সাথে বিয়ে পড়িয়ে দেয়।
ডাকবাংলা উত্তরনারায়নপুর মসজিদের ইমাম নজরুল ইসলাম দেড় লাখ টাকার কাবিনে তাদের বিয়ে দেন বলে ইউপি মেম্বর আমিনুর রহমান সরকার জানান। বিয়ের সময় বৈডাঙ্গার মজিবর রহমানের ছেলে রফিক ও মেয়ের চাচা বাবলুসহ এলাকার মাতুব্বররা উপস্থিত ছিলেন।
গ্রামবাসির অভিযোগ সাংবাদিক না হয়েও রাসেল নিজেকে বিভিন্ন অনলাইনের সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় বেপরোয়া চাঁদাবাজীতে লিপ্ত। এজন্য এলাকায় তাকে “ঝড়ো সাংবাদিক” বলে মানুষ জানে। পিতার মাদক ব্যাবসা নির্বিঘ্নে চালানোর জন্য রাসেল সাংবাদিক পরিচয় দিয়ে সমাজ বিরোধী কাজে লিপ্ত হয় বলেও কেউ কেউ মনে করেন। তার পিতা ডিএসবির তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী হিসেবে সম্প্রতি গ্রেফতার হয়ে জেলে ছিলেন। ঈদের একদিন আগে সে জামিনে মুক্তি পেয়েছে। রাসেলের এই ধরাপড়া ও বিয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভিন্নবার্ত ডটকম/আসিফ কাজল/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051