নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে মাঈন উদ্দিন সাহেদ।
রিমান্ড শেষে শনিবার বিকালে তাকে আদালতে হাজির করা হলে সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।
নোয়াখালী জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) গুলজার আহমেদ জুয়েল জানান, শনিবার দুপুরে গৃহবধূ নির্যাতনের ঘটনায় গ্রেফতারকৃত মাঈন উদ্দিন সাহেদকে দুই দিনের রিমান্ড শেষে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ২নং আমলি আদালতে হাজির করা হয়। আদালতের জ্যেষ্ঠ হাকিম এসএম মোসলে উদ্দিন মিজান ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড শেষে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এ ঘটনার ৬টি মামলায় ১১ জন গ্রেফতার হয়েছে। এর মধ্যে আরও ৪ জন রিমান্ডে আছে। এ পর্যন্ত রিমান্ড শেষে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ৫ জন আসামি।
এদিকে ষষ্ঠ দিনেও ধর্ষক ও নির্যাতনকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট ও সাংস্কৃতিক শিল্পী সমাজ নোয়াখালী, বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, কোম্পানীগঞ্জ চরপার্বতী ইউনিয়ন আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন।
ভিন্নবার্তা/এসআর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051