ঘাসের ক্ষেতে গরু যাওয়ায় বিজলী রানী নামে এক বয়স্ক মহিলাকে কুপিয়ে জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যায় হরিণাকুন্ডু উপজেলার বড় ভাদড়া গ্রামে। ভাদড়া গ্রামের মানিক মোল্লার ছেলে রুবেল হত্যার উদ্দেশ্যে এই হামলা চালায় বলে তার মেয়ে ববিতা রানী অভিযোগ করেন। আহত বিজলী রানী ওই গ্রামের বরেন্দ্র নাথ সাহার স্ত্রী। বিজলী রানীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ববিতা রানী আরো অভিযোগ করেন, গ্রামের বাড়িতে তার মা একাই থাকেন।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রুবেলদের ঘাসের ক্ষেতে গরু যাওয়ার অজুহাতে তার বৃদ্ধা মাকে কাচি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করেন। তিনি দাবী করেন তাদের জমিজাতি দখলের উদ্দেশ্যে এই হামলা চালানো হয়। এ ব্যাপারে তিনি হরিণাকুন্ডু থানার ওসি মোঃ আবু আজিজ জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আহত মহিলার মেয়ে ববিতা রানী থানায় এজাহার করেছেন। পুলিশ তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051