হেফাজতে ইসলামের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুফতি বশির উল্লাহকে হরতালে সহিংসতার অভিযোগে দায়ের মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ এপ্রিল) রাত ১১ টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় লন্ডন মার্কেট এলাকার নির্মাণাধীন বাড়ি থেকে তাকে আটক করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আটক হেফাজত নেতা মুফতি বশির উল্লাহ ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে নেতৃত্ব দিয়েছিলেন। তবে সে মামলার এজহারভুক্ত আসামি নয়।
জানা গেছে, সোনারগাঁও উপজেলায় মামুনুল হক ইস্যুতে ব্যাপক ভাঙচুর ও সহিংশতা চালানোসহ ২৮ মার্চ হরতাল চলাকালে মহাসড়কে ব্যাপক তাণ্ডবে অংশ নেওয়া নাশকতাকারীদের চিহ্নিত করা হচ্ছে।
হরতালে সহিংসতার ঘটনায় ৩৭০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট আটটি মামলা দায়ের করা হয়। মঙ্গলবার পর্যন্ত ৭৯ জনকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে সোনারগাঁয়ে ৫১ জন সিদ্ধিরগঞ্জে ২২ জন, রূপগঞ্জে ছয় জন।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051