নারায়ণগঞ্জ প্রতিনিধি : হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতালে নারায়ণগঞ্জে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা মাঈনুদ্দিন আহমেদসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ফতুল্লার হাজীগঞ্জ এলাকায় নিজ বাড়ি থেকে গতকাল রোববার রাতে মাইনুদ্দিন আহমেদকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া অন্য ২ জন হলেন: জামায়াতে ইসলামীর সদস্য জনি ও বিএনপির কর্মী ইসলাম।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান সিদ্দিকী জানান, গতকাল রোববার রাতে ওই ৩ জনকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানায় নেওয়া হয়েছে। আগামীকাল সোমবার আদালতে পাঠানো হবে। তাঁরা ৩ জনই হেফাজতের ডাকা হরতালে সহিংসতার মামলার এজাহারভুক্ত আসামি।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051