নারায়ণগঞ্জের ডিসি মোস্তাইন বিল্লাহর পক্ষ থেকে মধ্যরাতে অসহায়-দুস্থদের মাঝে সেহরি বিতরণ অব্যাহত রয়েছে।
শনিবার নারায়ণগঞ্জ সদর উপজেলার খানপুর, নবীগঞ্জ ঘাট, নারায়ণগঞ্জ রেলস্টেশন, চাষাড়া শহীদ মিনার, চাষাড়া রেলস্টেশন এবং শিবু মার্কেট এলাকায় প্রায় ১০০ জন ভাসমান অসহায়-দুস্থদের মাঝে সেহরীর জন্য খাবার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার জনাব আরিফা জহুরা এর তত্ত্বাবধানে ফতুল্লা রাজস্ব সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) মো: আজিজুর রহমান এ কর্মসূচিটি বাস্তবায়ন করেন।
সহকারি কমিশনার (ভূমি) আজিজুর রহমান জানান, জেলা প্রশাসক জনাব মোস্তাইন বিল্লাহর সার্বিক নির্দেশনায় এবং সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরার তত্ত্বাবধানে এ কর্মসূচি রমজান মাসের শুরু থেকেই সদর উপজেলায় চলমান রয়েছে এবং এটি রমজানের শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকবে। এ ধরণের একটি মানবিক কার্যক্রমের প্রত্যক্ষ অংশীদার হতে পেরে তিনি নিজেও অত্যন্ত আনন্দিত।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে বর্তমান জেলা প্রশাসকের এই ব্যতিক্রমধর্মী উদ্যোগটি সর্বমহলে অত্যন্ত প্রশংসিত হয়েছে।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051