1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নারায়ণগঞ্জে বাড়ির আঙিনায় গাঁজা চাষ, ২ ভাই গ্রেফতার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০ ২:৫৭ am

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের কাকাইল মোড়া গ্রাম থেকে ২ গাঁজা চাষী সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ২ ভাই দীর্ঘদিন ধরে তাদের বাড়ির আঙিনায় গাঁজা চাষ করে আসছিল।

গ্রেফতারকৃতরা হলেন- ওই গ্রামের মৃত সামসুল হক প্রধানের ছেলে মোস্তফা (৫৫) ও তার ছোট ভাই গোলাম দস্তগীর (৫২)।

আড়াইহাজার থানার এসআই গাজী শামীম জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খাগকান্দা ইউনিয়নের কাকাইল মোড়া গ্রামের মোস্তফার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির আঙিনাতে লাগানো ৩টি গাঁজা গাছের চারা উদ্ধার করা হয়। এর মধ্যে ২টি বড় এবং একটি ছোট। বড়টি ১৭-১৮ ফিট লম্বা এবং ছোট গাছটি ৪-৫ ফিট লম্বা।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন থেকেই এই গাছগুলো ওই বাড়িতে লাগানো অবস্থায় রয়েছে। প্রায়ই মোস্তফা ও তার ভাই ওই গাছের পাতা সংগ্রহ করে সেগুলো শুকাতেন। কেউ জিজ্ঞেস করলে বলতেন, এগুলি ওষুধি গাছ এবং তারা কবিরাজি চিকিৎসায় এসব শুকনো পাতা বিক্রি করেন। তারা এটাও বলতেন, এসব ওষুধি গাছ ও পাতা বিক্রি করে তারা স্বাবলম্বী হয়ে উঠেছেন।

এসআই গাজী শামীম জানান, এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা নিয়েও তদন্ত চলছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  

মাসিক আর্কাইভ