নারায়ণগঞ্জ শহরের এক নম্বর রেল গেটের ফলপট্টি এলাকায় বাস ও ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে শেষ খবর পাওয়া পর্যন্ত দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদর থানার ওসি শাহজামান ঘটনাস্থল থেকে গণমাধ্যমকে বলেন, রবিবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। ফায়ার সার্ভিস উদ্ধার কাজে যোগ দিয়েছে। ঘটান্থলে দুটি লাশ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি রেললাইনের ওপরে ছিল। তখন চলন্ত ট্রেন এসে বাসটিকে ধাক্কা দেয়। যাত্রীবাহী ওই বাসে তখন ১২-১৪ জন যাত্রী ছিল।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051