সোনারগাঁও প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পিকআপভ্যানে ট্রাকের ধাক্কায় তিন সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন। শনিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার দড়িকান্দী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে; তারা হলেন- কবির হোসেন (৩৮) উপজেলার সনমান্দী ইউনিয়নের আমদী গ্রামের আব্দুল খালেকের ছেলে ও রিয়াদ হোসেনের ছেলে আমির মিয়া (৪৪)।
কাচঁপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, শনিবার ভোরে পিকআপভ্যানে সবজি নিয়ে মহাসড়কে উঠার সময় চট্টগ্রামগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কবির ও আমিরের মৃত্যু হন।
এ সময় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। আহত দুজন ঢামেকে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
ভিণ্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051