1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নারায়ণগঞ্জে দেয়াল চাপায় নারী পোশাক শ্রমিকের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০ ৩:৪৯ am

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দেয়াল চাপা পড়ে এক নারী পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত পোশাক শ্রমিকের নাম নার্গিস আক্তার (৩৫)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় সিদ্ধিরগঞ্জের পুল এলাকায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিস লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে। নিহত নার্গিস আক্তার আদমজী ইপিজেডস্থ প্রগ্রেস গার্মেন্টের সুইং অপারেটর হিসেতে কর্মরত ছিলেন। এসময় রানা (১৫) নামে ঐ নারীর ছেলেও আহত হয়েছে।

এলাকাবাসী জানায়, সরকারি জমির উপর আব্দুল আজিজ মাদবর নামে এক ব্যক্তি ভবন (দোকান) নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিল। সম্প্রতি ঐ দোকানের পাশ দিয়ে সিটি করপোরেশনের ড্রেন উন্নয়নের জন্য কিছু অংশ ভেঙ্গ কাজ করছিল। ঐ ভাঙ্গা ভবনের নিচেই এক ব্যক্তি মোবাইল লোডের দোকান পরিচালনা করে আসছিল। ঐ দোকানে নার্গিস আক্তার তার মোবাইলে লোড করার জন্য আসলে হঠাৎ করে দেয়াল চাপা পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় রানা নামে ঐ নারীর ছেলেও আহত হয়।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই ফারুক জানান, দেয়াল চাপা পড়ে নার্গিস আক্তার নামের এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ