নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্সে ইম্প্রোপ্রাভাইস এক্সক্লুসিভ ডিভাইস (আইইডি) বোমা নিষ্ক্রিয় করেছে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।
বিকেল সাড়ে ৪টায় নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসিফ হোসেন বোমাসদৃশ একটি বাজারের ব্যাগ দেখে অন্যান্য পুলিশ সদস্যদের নিয়ে পুলিশ বক্স থেকে সরে যান। পরে তিনি বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। রাত পৌনে ৭টায় ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে বোম্ব ডিসপোজাল ইউনিট।
নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের সার্জেন্ট আসিফ জানান, আমি বিকেলে এটি প্রথমে দেখি পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানাই। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো মশিউর রহমান জানান, বোমা সদৃশ্য ব্যাগ দেখে আমরা সাইনবোর্ড ট্রাফিক পুলিশ বক্স এলাকাটি ঘিরে রাখি। ডিএমপির বোম্ব ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে এটির বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে। বোম্ব ডিস্পোজাল ইউনিট, সিটিটিসি ঢাকার এসি মাহমুদুজ্জামানের নেতৃত্বে এ অভিযান হয়।
জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকি জানান, বোমাটি একটি ইম্প্রোপ্রাভাইস এক্সক্লুসিভ ডিভাইস (আইইডি) বোমা। এটির সফলভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051