নারায়ণগঞ্জ শহরের খানপুর তল্লা এলাকায় একটি মসজিদে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত পনের থেকে বিশ জন মুসল্লি গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
শুক্রবার রাতে এশার নামাজ চলাকালীন সময়ে শহরের তল্লা বাইতুস সালাম মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। আহতদেরকে শহরের ভিক্টোরিয়া হাসপাতাল ও গুরুতর আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051