1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নামাজ শেষে বাড়ি ফেরার পথে আ.লীগ নেতাকে হত্যা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩ ৭:৫৫ pm

কুমিল্লায় জুমার নামাজ পড়ে বাড়ি ফেরার পথে এক আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

নিহতের নাম এনামুল হক (৩৫)। তিনি আলেখাচর গ্রামের আবদুল ওয়াদুদের পুত্র ও ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহমেদ সনজুর মোর্শেদ।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজ থেকে এনামুল বের হলে একই এলাকার কাজী জহিরুল ইসলামের নেতৃত্ব তার ভাই কাজী আমানুল ইসলাম ও সাইদ মিলে এনামুলকে মাটিতে ফেলে দিয়ে গলায় ছুরিকাঘাত করে। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর বিকাল ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাবেল জানান, আওয়ামী লীগ কর্মী এনামুলের সঙ্গে জামায়াত নেতা কাজী জহির গংদের রাজনৈতিক বিরোধের পাশাপাশি এনামুলের প্রতিষ্ঠিত আলেখাচর দক্ষিণপাড়া জমিরিয়া তালিমুল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার দখল নিয়ে বিরোধ চলে আসছিল। এ মাদ্রাসার সেক্রেটারি ছিল এনামুল। কাজী জহির গং দীর্ঘ দিন ধরে এ মাদ্রাসা দখলের চেষ্টা করছিল। এছাড়া বৃহস্পতিবার কাজী জহিরের মাদক সেবন ও জুয়া খেলার একটা ভিডিও ভাইরাল হয়। এর জন্য এনামুলকে দায়ী করে। এতে কাজী জহির ও তার সহযোগীরা এনামুলের ওপর ক্ষুব্ধ হয়ে হামলা চালায়।

ক্যান্টনমেন্ট পুলিশ ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবদুল্লাহ আল মামুন জানান, হত্যাকারীরা এলাকা ছেড়ে পালিয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ