পূন নির্মানের পর মুসল্লীদের নামাজ আদায়ের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে রাজধানীর শ্যামপুরে দোলাইরপাড়ের বঙ্গবন্ধুর নির্মানাধীন ভার্স্ককের পাশে অবস্থিত বায়তুল শারফ জামে মসজিদটি। সোমবার মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী মো: আজাদ খানের হাতে নবনির্মিত মসজিদটির চাবী হস্তান্তর করেন স্থানীয় সাংসদ জাতীয় পার্টির কো: চেয়ারম্যান ও সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা। এই সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের এমপি কাজী মনিরুল ইসলাম মন , ৫০ নং ওয়ার্ড কাউন্সিলর মাসুম মোল্লা, মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জামাল উদ্দীন টুটুল, জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সুজন দে, শ্যামপুর থানার সহসভাপদি জহিরুল ইসলাম জহির সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ । এই উপলক্ষ্যে ঢাকা-৪ আসনের এমপি সৈয়দ আবু হোসেন বাবলার ব্যাক্তিগত উদ্যোগে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় ।
মিলাদ মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে মুসল্লীদের উদ্দেশ্যে সৈয়দ আবু হোসেন বাবলা বলেন, দোলাইরপাড় থেকে পোস্তগোলা হয়ে পদ্মাসেতু পর্যন্ত আট লেইনের যে দৃষ্টি নন্দন সড়ক বাংলাদেশ সেনাবাহিনী নির্মান করেছে তা আমাদের দেশের জন্য অত্যান্ত গৌরবের। এই সড়ক নির্মানের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের তত্বাবধানে দোলাইরপাড়ে বায়তুল শারফ জামে মসজিদটিও দৃষ্টিনন্দন ভাবে সেনাবাহিনী পূর্ণনির্মান করেছে। এ জন্য অত্র এলাকার জনগণের পক্ষ থেকে রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের পাশাপাাশি দেশপ্রেমিক সেনাবাহিনীকেও আন্তরিক ধন্যবাদ জানাই।
বাবলা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো তার কন্যা আমাদের আজকের প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাও মুসলিম এবং ইসলামের জন্য নিবেদিত প্রাণ। তিনি সব সময় ইসলামের খেদমতে নিয়োজিত আছেন, আর আমাদের প্রয়াত নেতা পল্লীবন্ধু এরশাদ এই দেশে রাষ্ট্রধর্ম ইসলাম করেছেন, শুক্রবার সরকারী ছুটি দিয়েছেন। মসজিদ মাদ্রাসার বিদ্যুতের বিল মওকুফ করেছেন। তাই আওয়ামী লীগ জাতীয় পার্টি যেমন উদার গণতন্ত্রে বিশ্বাসী, ঠিক তেমনি ইসলামের মূল চেতনার সাথে পরিপূর্ণ শ্রদ্ধাশীল । অনেকে পবিত্র ইসলাম ধর্মের নাম করে খোলা পানিতে মাছ শিকার করার চেষ্ঠা করে। কিন্তু বাংলাদেশের ধর্ম প্রাণ মুসলাম ও সকল প্রগতিশীল গণতন্ত্র মনা মানুষ যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে তারা আজ বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ । কোনো পরাজিত শক্তি বাংলাদেশের সা¤প্রদায়িক স¤প্রীতি ও উন্নয়ন অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতে পারবে না। ইসলাম ধর্মকে নিয়ে ছিনিমিনি খেলতেও পারবে না। পরে সবাই মিলে মসজিদে জোহরের নামাজ আদায় করেন।
ভিন্নবার্তা/এমএসআই
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051