নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। শতভাগ সেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও এ পর্যন্ত এর কাঙ্খিত সুফল পায়নি জনগণ। ৬ জুলাই সরে জমিনে গিয়ে দেখা যায়, নানা ভোগান্তিতে আছেন রোগীরা। হাসপাতালে রয়েছে লোকবল সংকট ও অসুস্থ রোগীদের দোতলায় উঠানামা করার জন্য একটি হুইল চেয়ার থাকলেও বর্তমানে তা ট্রমা সেন্টারে ব্যবহার হচ্ছে।
হাসপাতালের আল্ট্রাসনোগ্রাফি মেশিন থাকলেও তা নষ্ট ও কার্যক্রম বন্ধ। প্রায় ৩৬ জনের মত চিকিৎসক থাকার কথা থাকলেও পদায়নে রয়েছে মাত্র ২৫ জন এর মধ্যে ৮ জন অন্যত্র প্রেষণে কর্মরত, এখানে মোট ১৭ জন কর্মরত। এছাড়া হাসপাতালের বাথরুমগুলোর অবস্থাও জরাজীর্ণ, ফলে অস্বাস্থ্যকর পরিবেশে রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ার আশঙ্কায় আছেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজ আরা বেগম ভিন্নবার্তা ডটকমকে জানান, ৫০ শয্যায় নতুন ভবন চালু করা হলেও রোগীদের সেবায় পুরোটা এখনো চালু করা সম্ভব হয়নি। তাছাড়া কনসালটেন্ট ১০জন নিয়োগ থাকার কথা হলেও আছে মাত্র ২ জন (শিশু ও সার্জারি)। আল্ট্রাসনোগ্রাফির কার্যক্রম বন্ধ রয়েছে, পর্যাপ্ত কনসালটেন্ট না থাকায় কার্যক্রম পরিচালনা সঠিকভাবে হচ্ছে না। ট্রমাতে আবাসিক মেডিকেল অফিসার মাত্র ১ জন ও ইমার্জেন্সি মেডিকেল অফিসার ১ জন।
তাছাড়া নাক, কান গলা ও হার্ট, চোখের ডাক্তার, এ্যানাস্পেশিয়া, গাইনি কনসালটেন্ট, চর্ম ও যৌন বিশেষজ্ঞ নেই, দন্ত বিশেষজ্ঞ থাকলেও চিকিৎসার মেশিন সব দীর্ঘ দিন ধরে অকেজো হয়ে পড়ে আছে।
এ হাসপাতালের ডাঃ মেহেদী হান্নান (RMO) জানান, হাসপাতালে দীর্ঘ দিন যাবত, কনসালটেন্ট, মেডিকেল অফিসার, পরিচ্ছন্ন কর্মী, ও নিরাপত্তা প্রহরী না থাকায় বহিরাগত লোকজনের আনাগোনা লক্ষ্য করা যায় এবং রোগীরাও রাত যাপন করে নিরাপত্তাহীনতায়, অনেক সময় রোগীদের মালামালও চুরি হয়ে যায়। পশ্চিম দিকে হাসপাতালের সীমানা প্রাচীর ভাঙা থাকায় সকল শ্রেণী পেশার মানুষ অবাদে চলাচল করছেন। ফলে এখানে নিরাপত্তা বলতে কিছুই নেই।
জানা যায়, হাসপাতালে প্রতিনিয়ত দুর্ঘটনার রোগী আছেন। পর্যাপ্ত ট্রলি ও হুইল চেয়ার না থাকায় চার পাঁচজনে ধরে রোগীদের দোতলায় সিড়ি দিয়ে উঠা নামা করতে হয়। তিনি বলেন, রোগীদের সেবায় সরকারিভাবে যে ওষুধ আসে তা আগের তুলনায় অনেক বেশি, তবে রোগীদের শতভাগ চাহিদা পূরণ সম্ভব হয়নি। সাব সেন্টারে ফার্মাসিস্ট পদ শুন্য থাকায় ভোগান্তি আরও প্রকট হচ্ছে।
এছাড়া লোকবল সংকটের কারণে বিভিন্ন সময় প্যাথলজির কার্যক্রমের জন্য আউট সোর্সিং এ কাজ করানো হত কিন্তু ১ জুলাই হতে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তারা আর কাজ করছেন না। ডাঃ মাহফুজ আরা বেগম বলেন, শূন্য পদে লোকবল পদায়ন করা হলে রোগীদের শতভাগ সেবা প্রদান নিশ্চিত করা যাবে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051