1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নানা কর্মসূচিতে নেত্রকোনায় ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৪:২৩ pm

নেত্রকোনা প্রতিনিধিঃ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নেত্রকোনায় পালন করা হয় ইসলামী ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আলোচনা ও সমাবেশের আয়োজন করে সংগঠনটির জেলা শাখা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা শাখার উদ্যোগে আয়োজিত র‍্যালিটি নেত্রকোনা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুড়পাড় পুলিশ লাইনের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতির বক্তব্যে ইসলামী ছাত্র শিবির নেত্রকোনা জেলা শাখার সভাপতি মো. রাসেল আহমেদ বলেন, “যারা নতুন করে ফ্যাসিস্ট হতে চায়, তাদের ইসলামী ছাত্র শিবিরকে ভয় করা উচিত।” তিনি সংগঠনের আদর্শিক অবস্থান তুলে ধরে বলেন, ইসলামী মূল্যবোধভিত্তিক ছাত্র আন্দোলনের মাধ্যমেই অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মাহাবুবুর রহমান, ১১ দলীয় জোট সমর্থিত ও এনসিপি মনোনীত নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ফাহিম রহমান খান পাঠান, ইসলামী ছাত্র শিবির নেত্রকোনা জেলা শাখার সেক্রেটারি তারিকুজ্জামান তৌহিদ প্রমূখ।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ