নাটোরের বড়াইগ্রামে নানার বাড়ি থেকে ফেরার পথে জোরপূর্বক আখের জমিতে নিয়ে এক মাদরাসাছাত্রীকে ধর্ষণ করেছে নাজমুল হাসান নাহিদ নামে এক সিঙ্গাপুর প্রবাসী। শনিবার বিকালে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত সিঙ্গাপুর প্রবাসী নাজমুল হাসান নাহিদকে গ্রেফতার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) নাটোর ক্যাম্প।
সোমবার (১৬ মে) বিষয়টি নিশ্চিত করে নাটোর র্যা ব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, সোমবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বড়াইগ্রামের মহানন্দ গাছা ডাবপাড়া গ্রামে একটি বাড়িতে অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা নাহিদকে গ্রেফতার করা হয়। এর আগে শনিবার (১৪ মে) রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন। পরে রোববার (১৫ মে) এ ঘটনায় আদালতে ভিকটিমের জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বিকালে ওই ছাত্রী নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের আজাহার হোসেনের ছেলে সিঙ্গাপুর প্রবাসী নাজমুল হাসান নাহিদ তাকে জোরপূর্বক রাস্তার পাশের আখের জমিতে নিয়ে ধর্ষণ করে। এ সময় মেয়েটির কান্নার শব্দে প্রতিবেশীরা এগিয়ে এলে নাজমুল পালিয়ে যায়।
মামলার বিষয়টির সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক জানান, অভিযুক্ত নাজমুল হাসান নাহিদকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/আর
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051