1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে ট্রাকচালক নিহত, আহত ১৫

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০ ৪:৪২ pm

নাটোরের বড়াইগ্রামে বাস-গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তারেক নামে ট্রাকের চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ১৫ জন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া গাজী অটো রাইস মিলের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালক তারেক (৩২) রাজবাড়ী সদর উপজেলার এরন্ডা গ্রামের বলে হবিবর রহমানের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে নাটোরের দিকে আসছিল। একই সময়ে নাটোরের দিক থেকে ঢাকাগামী একটি গ্যাস সিলিন্ডার বাহী ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গাজী অটো রাইস মিলের পাশে আসলে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাকচালক তারেক ঘটনাস্থলেই নিহত হয়। বনপাড়া হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন বেসরকারি হাসপাতালে প্রেরণ করে। নিহত চালক তারেকের মরদেহ বনপাড়া হাইওয়ে থানায় নিয়ে গেছে পুলিশ।

এ বিষয়ে বনপাড়া হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা কবলিত এলপি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাক ও বাসকে থানায় নেওয়া হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ