নাটোরের বড়াইগ্রামে খলিশাডাঙ্গা নদীতে ডুবে জীবন হোসেন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নগর ইউনিয়নের ধানাইদহ এলাকায় এ ঘটনা ঘটে। জীবন ঈশ্বরদী উপজেলার পাকশি নতুন বাজার এলাকার সেন্টু মিয়ার ছেলে এবং ধানাইদহ গ্রামের মোক্তার হোসেনের ভাসতি জামাই।
নগর ইউপি চেয়ারম্যান পরিবারের বরাত দিয়ে জানান, মাত্র তিন মাস আগে বিয়ে করেন জীবন হোসেন। একটি বিয়ে অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার ফুফা শ্বশুর মোক্তারের বাড়িতে আসেন। শনিবার দুপুরে বাড়িসংলগ্ন খলিশাডাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে অজ্ঞাত কারণে তলিয়ে যায়। খবর পেয়ে রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরিদল প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নদী থেকে লাশ উদ্ধার করে।
বনপাড়া ফায়ার সার্ভিসের ইনচার্জ আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা যায় জীবন নদীতে নেমে স্ট্রোক করে পানিতে তলিয়ে গিয়েছিলেন। নদীতে স্রোত না থাকায় অন্য কোনো কারণে মৃত্যুর সম্ভাবনা নাই।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051