1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ

বিদ্যুৎ মিস্ত্রির স্বীকারোক্তিমূলক জবানবন্দি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২০ ৯:২৪ pm

নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটনার মামলায় সিআইডির গ্রেফতারকৃত স্থানীয় বিদ্যুৎ মিস্ত্রি মোবারক হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলম এ জবানবন্দি রেকর্ড করেন। এর আগে গত শনিবার রাতে বিদ্যুৎ মিস্ত্রি মোবারক হোসেনকে গ্রেফতার করে রোববার দুপুরে আদালতে পাঠিয়ে ২ দিনের রিমান্ডে নেয় মামলার তদন্তকারী সংস্থা সিআইডি।

রিমান্ড শেষে তাকে আদালতে পাঠিয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। জবানবন্দি রেকর্ড করার পর তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ইন্সপেক্টর বাবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিদ্যুৎ মিস্ত্রি মোবারক হোসেনের বিরুদ্ধে মসজিদে অবৈধ সংযোগ দেয়ার অভিযোগ ছিল। তিনি স্থানীয়ভাবে বিদ্যুৎ মিস্ত্রি হিসেবে কাজ করেন।

আদালত সূত্র জানায়, স্বীকারোক্তিতে মোবারক হোসেন মসজিদের অবৈধ বিদ্যুৎ সংযোগ ও ওয়্যারিং করেছিলেন বলে জানিয়েছেন। এ সংযোগের নেপথ্যে কে কে ছিলেন তাদের ব্যাপারেও বলেছেন।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিম তল্লায় বাইতুস সালাত মসজিদে বিস্ফোরণে ৩৭ জন দগ্ধ হন। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ৩৪ জনের মৃত্যু হয়।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ