1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

নাঈম-মিরাজের ঘূর্ণিতে স্বস্তিতে টাইগাররা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১ ১২:১১ pm

প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৩০ রানের জবাবে ক্যারিবীয়রা দ্বিতীয় দিন শেষ করেছিল ২ উইকেট ৭৫ রান নিয়ে। তৃতীয় দিনে হয়তো বড় স্বপ্ন নিয়েই মাঠে নেমেছিল সফরকারীরা। কিন্তু শীতের মিষ্টি সকালেই তা তেঁতো করে দেন তাইজুল। তার স্পিন জাদুতে সকালের প্রথম বলেই উইকেটের দেখা পায় স্বাগতিকরা। তাইজুলের ঘূর্ণিতে ফিরে যান এনক্রুমাহ বোনার। ভেঙে যায় আগের দিনের ৫১ রানের জুটি। বোনার বিদায় নেন ব্যক্তিগত ১৭ রান করে।

তবে দ্বিতীয় বলেও উইকেট পেতে পারতেন তাইজুল। কিন্তু ভাগ্যের জোরে বেঁচে যান ক্যারিবীয় ব্যাটসম্যান কাইল মায়ার্স। দিনের দ্বিতীয় উইকেটটি এনে দেন আরেক স্পিনার নাঈম হাসান।

বাংলাদেশের জন্য পথের কাঁটা হয়ে দাঁড়ানো ব্রাথওয়েটকে ৭৬ রানে ফিরিয়েছেন এই স্পিনার। গতকালের বোনারের সঙ্গে ৫১ রানের জুটির পর মায়ার্সের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন তিনি। সকাল থেকেই স্বাভাবিক ছন্দে খেলছিলেন তারা। কিন্তু ব্রাথেটওয়েটকে তুলে নিয়ে চাপ কমান নাঈম। আরেক স্পিনার মেহেদী মিরাজও পেয়েছেন সাফল্যের দেখা। তিনি ফিরিয়েছেন কাইল মায়ার্সকে। ৪০ রান করে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি।

চট্টগ্রাম টেস্টে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে ১৮৯ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় ওয়েস্ট ইন্ডিজ। উইকেটে অপরাজিত আছেন জার্মেইন ব্লাকউড ও সিলভা।

বাংলাদেশের প্রথম ইনিংস থেকে এখনো ২৪১ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে বাংলাদেশ তুলেছিল ৪৩০ রান।

ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ