নাইজেরিয়ার সোকোটো রাজ্যের একটি বাজারে বন্দুকধারীদের হামলা ও গাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ওই রাজ্যের পদস্থ কর্মকর্তা ও পার্লামেন্টের স্থানীয় একজন সদস্যের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
সোকোটোর পুলিশ বিষয়ক মন্ত্রীর বিশেষ উপদেষ্টা ইদ্রিস গোবির জানান, সশস্ত্র ডাকাতরা মোটরসাইকেলে করে এসে বিক্ষিপ্তভাবে গুলি করে, এতে বেশ কয়েকজন নিহত হন।
টেলিফোনে রয়টার্সকে তিনি বলেন, ডাকাতদের বড় একটি দল অন্তত ২০ জনকে হত্যা করেছে। লাশগুলো আমরা দেখেছি ও গুনেছি। তারা নয়টি গাড়িও জ্বালিয়ে দিয়েছে।
সোকোটোর পার্লামেন্টের সদস্য হুসেইন বোজা এ হামলার জন্য রাজ্যজুড়ে বিরাজমান নিরাপত্তার অভাবকে দায়ী করেছেন।
সোকোটো পুলিশের একজন মুখপাত্র হামলার কথা নিশ্চিত করলেও কতজন নিহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেননি।
উত্তরপশ্চিম নাইজেরিয়া গত ডিসেম্বর থেকে মুক্তিপণের জন্য স্কুল শিশু ও গ্রামবাসীদের অপহরণের একের পর এক ঘটনা প্রত্যক্ষ করেছে। গত বৃহস্পতিবারও নিরাপত্তা গোয়েন্দারা জামফারা রাজ্য থেকে সশস্ত্র অপরাধী গোষ্ঠীগুলোর অপহরণ করে নিয়ে যাওয়া ১৮৭ জনকে উদ্ধার করেছে।
ভিন্নবার্তা ডটকম/এসএস
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051