বহুল আলোচিত মানিলন্ডারিং প্রতারক চক্রের অন্যতম মূলহোতা নাইজেরিয়ান নাগরিক স্যামুয়েল (রিচার্ড ফিলিফ পরিচয়দানকারী) গ্রেপ্তার হয়েছেন। গত ২১ অক্টোবর খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন প্রতারণার আশ্রয় নিয়ে মোবাইলের মাধ্যমে বহু নিরীহ মানুষের নিকট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের কার্যক্রম ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই) দীর্ঘদিন ধরে নানা উপায়ে নজরদারী করে আসছিল।
মূলত স্যামুয়েল সাধারণ মানুষদের অনলাইনে পুরস্কার দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে বিকাশ অথবা ব্যাঙ্কের অ্যাকাউন্টের মাধ্যমে টাকা-পয়সা হাতিয়ে নিতেন। টাকা হাতিয়ে নেওয়ার পরে তারা তাদের ব্যবহৃত মোবাইল সিমটি অন্যত্র ফেলে দিত।
এনএসআইয়ের সূত্র বলছে, স্যামুয়েল দীর্ঘদিন ধরে নিজেকে কোকাকোলা বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ হিসেবে পরিচয় দিতেন এবং সবাইকে বলতেন কোকাকোলা কোম্পানি আপনার নামে পুরস্কার পাঠিয়েছে। পুরস্কার নেওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট অঙ্কের টাকা ব্যাংকের মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে হবে। তারপরই আপনি আপনার পুরস্কারটি হাতে পাবেন বলে মানুষদের ধোঁকা দেওয়া হতো।
এছাড়াও স্যামুয়েল বিভিন্ন সময় বিভিন্ন পরিচয় ব্যবহার করতেন। তার প্রতারণার শিকার হয়ে বহু নিরীহ মানুষ অনেক টাকা-পয়সা হারিয়েছেন। এখনও অন্যান্য চক্র একইভাবে নিরীহ মানুষের কাছ থেকে টাকা-পয়সা হাতিয়ে নেওয়ার চেষ্টায় লিপ্ত রয়েছে।
স্যামুয়েলকে খিলক্ষেত থানায় সোপর্দ করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051