জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সফরে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সাথে সাক্ষাৎ করেছেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। সেই সাক্ষাতের ছবি ফেসবুকে পোস্ট করেছেন নরেন্দ্র মোদি।
ভারতের প্রধানমন্ত্রীর ভেরিফায়েড পেইজে পোস্ট করা বেশ কয়েকটি ছবির মাঝে অন্যতম ছিল সাকিব-সালমা-নুসরাত ফারিয়াদের সঙ্গে সাক্ষাতপর্ব। ক্যাপশনে লেখা আছে, 'ঢাকা থেকে কয়েক ঝলক। বাংলাদেশের সোসাইটির বিভিন্ন ব্যক্তিবর্গের সঙ্গে আলাপচারিতা'। মোদির পোস্ট করা ছবিগুলোর মাঝে দেশের বরেণ্য শিল্পী, ধর্মীয় গুরুরাও ছিলেন।
এর আগে মোদির সঙ্গে সাক্ষাত শেষে সাংবাদিকদের সাকিব আল হাসান বলেছিলেন, 'ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আশা করি তার সফর দুই দেশের জন্যই ফলপ্রসূ হবে। ভারতে তার নেতৃত্ব অসাধারণ। আমি আশা করি তিনি ভারতের উন্নতির জন্য ভবিষ্যতেও কাজ করে যাবেন এবং আমাদের সাথে ভারতের সম্পর্ক দিন দিন আরও উন্নত হবে'।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ
Editor: Rumana Jaman Shachi
Raipura House (2nd Floor), 5/A, Outer Circular Road
West Malibag, Dhaka-1217
Communication
E-mail: vinnabarta@gmail.com
Phone:+8802222220051